Header Ads Widget

Responsive Advertisement

অবিশ্বাস্য হারে বাংলাদেশের বিদায়

 




এভাবেও ভেঙে পড়া যায়! এভাবেও স্বপ্ন বিসর্জন দেওয়া যায়!

নাবি মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামের বাইরে যখন দিওয়ালির আতশবাজি ফুটছিল, বাংলাদেশের খেলোয়াড়েরা ডুবে গেলেন হতাশার গভীর অন্ধকারে।

শেষ দুই ওভারে কী যেন কী হয়ে গেল। অবিশ্বাস্য ব্যাটিং ধসের শিকার হয়ে বাঁচা-মরার ম্যাচে হেরে গেল বাংলাদেশ। ৬ উইকেট হাতে রেখে ১২ বলে ১২ রানের সমীকরণটা শেষ ওভারের আগে হয়ে গেল ৬ বলে ৯ রান। তখনো হাতে ৫ উইকেট। আর সবচেয়ে বড় কথা ৭৭ রান নিয়ে টিকে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা।  

কিন্তু চামারি আতাপাত্তুর করা শেষ ওভারটায় যা হলো সেটির কোনো ব্যাখ্যা নেই। নিগার স্ট্রাইকে ছিলেন না প্রথম বলে। রাবেয়া খান হয়ে গেলেন এলবিডব্লু। পরের বলে অধিনায়ককে স্ট্রাইক দিতে পড়িমরি ১ রান নিতে গিয়ে সরাসরি থ্রোতে নন স্ট্রাইকিং প্রান্তে রানআউট নাহিদা আক্তার। স্ট্রাইক পেয়েও কিছুই করতে পারলেন না নিগার, ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিলেন। টানা তিন বলে উইকেট হারানো বাংলাদেশ উইকেট হারাল টানা চতুর্থ বলেও। এলবিডব্লু হলেন মারুফা আক্তার। টানা চার বলে আউট চার ব্যাটার। ৬ বলে ৯ রানের সমীকরণ ততক্ষণে হয়ে গেছে ২ বলে ৯ রান। পঞ্চম বলে নিশিতা আক্তার যখন ১ রান নিলেন ম্যাচ আর বাংলাদেশের হাতে নেই। ১ বলে ৮ রান, চোটের কারণে একবার উঠে যাওয়ার পর আবারও ব্যাটিংয়ে ফেরা শারমিন আক্তার ব্যাটে-বলেই করতে পারলেন না।


ফল, ৯ উইকেটে ১৯৫ রানে থেমে ৭ রানে হেরে শেষ চারের স্বপ্ন বিসর্জন বাংলাদেশের।



Post a Comment

0 Comments