Header Ads Widget

Responsive Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ২০২০ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ

 



ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ–৩ দশমিক ৫; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ দুটির যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে জিপিএ–৩ করে, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএ দুটির যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে জিপিএ–৩ করে এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএ দুটির যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫ এবং আলাদাভাবে জিপিএ–৩ করে থাকতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর শনিবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শনিবার এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ২৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আবেদন ফি

আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দেবেন।

Post a Comment

0 Comments