Header Ads Widget

Responsive Advertisement

রিজওয়ানকে সরিয়ে শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের অধিনায়ক বানাল পিসিবি

পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। তাঁর জায়গায় শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের নতুন অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডি টেস্টে গতকাল প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর এ সিদ্ধান্ত জানায় পিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ টেস্টে ৩৩ বছর বয়সী রিজওয়ান ও ২৫ বছর বয়সী আফ্রিদি দুজনেই খেলছেন।

রিজওয়ানকে সরানোর কোনো কারণ জানায়নি পিসিবি। এমনকি পিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর নামও উল্লেখ করা হয়নি। বোর্ডের ভাষ্য অনুযায়ী, ইসলামাবাদে নির্বাচক কমিটি ও সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রিজওয়ানকে সরানোর ইঙ্গিত আগেই দিয়েছিল পিসিবি। গত সপ্তাহে পিসিবির বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে রিজওয়ানকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

উল্টো তারা জানায়, কোচ হেসন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে আহ্বান জানিয়েছেন যেন তিনি নির্বাচক ও উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করে নতুন অধিনায়ক নিয়োগ দেন। ক্রিকেটভিত্তিক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, রিজওয়ানকে সরানোর এই সিদ্ধান্ত সরাসরি কোচের পক্ষ থেকে আসেনি, তবে এ বিষয়ে পিসিবির উচ্চপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে তাঁর সমর্থন ছিল।

গত বছর ওয়ানডে অধিনায়ক হওয়ার পর থেকে রিজওয়ান পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। গড় প্রায় ৪২। তাঁর অধিনায়কত্বে গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। তবে এ বছর পারফরম্যান্স অনেকটাই নিম্নগামী, বিশেষ করে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম পর্বেই ছিটকে যাওয়াটা বড় ব্যর্থতা হিসেবে ধরা হচ্ছে।

Post a Comment

0 Comments